যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরো এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
জ্যামাইকা প্রবাসী নিহত ব্যক্তির নাম গোলাম আহিয়া জুয়েল।
স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত গোলাম আহিয়া জুয়েল দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের জামাইকায় বসবাস করছেন। গত মাসে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে স্থানীয় ভর্তি হয়েছিলেন জুয়েল।
সেখানে তার কিছুড়া উন্নতি হলে পরে করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা চিকিৎসা চলাকালীন সময়ে গত শুক্রবার (১ জানুয়ারি) সকালে তিনি মারা যান।
তার দেশের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার নলজুরি গ্রামে বলে জানা গেছে। তার মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদ বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা গোলাম আহিয়া জুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
