প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এক উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী দাতু সেরি মোহাম্মদ আজমিন আলীর সঙ্গে ৫ জানুয়ারি সদ্যনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারের সৌজন্য সাক্ষাতকালে মালয়েশিয়ার মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।
মালয়েশিয়ার মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যি ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তিনি আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে উভয় দেশ তাদের ব্যবসা ও বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করতে পারে।
বাংলাদেশের হাইকমিশনার পণ্যমূল্য ও গুণগত মান বিবেচনায় বাংলাদেশ থেকে অধিক পণ্য আমদানির আহ্বান জানান। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ভারত, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মত মালয়েশিয়াকেও বাংলাদেশে একটি বিশেষ ইকনোমিক জোন স্থাপনের অনুরোধ জানান।
দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে বাংলাদেশের ইতিবাচক অবস্থান তুলে ধরে হাইকমিশনার মালয়েশিয়ার মন্ত্রীকে এফটিএ নেগোসিয়েশন শুরু করার অনুরোধ করেন। মালয়েশীয় মন্ত্রী নেগোসিয়েশন কার্যক্রম দ্রুত শুরু করবেন বলে আশ্বস্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ও কাউন্সেলর (কমার্শিয়াল) রাজিবুল আহসান এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে হাইকমিশনার গোলাম সারওয়ার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর মোহাম্মদ আজহার মাজলিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
