দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৫৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। গত রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে গেলে সোমবার চিকিৎসাধীন তিনি মারা যান। আবুল কালামের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দাগনভূঞায় নয়নপুর গ্রামে বসবাস করেন।
পরিবার সূত্রে জানায়, প্রায় ১২ বছর আগে তিনি ভাগ্যবদলের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছুদিন চাকরি করেন। পরে নিজেই শুরু করেন ব্যবসা। ইতোমধ্যে সেখানে তিনি একটি দোকানের মালিক। রবিবার রাতে একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দোকান ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় আবুল কালামকে গুলি করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন তিনি মারা যান।
আবুল কালামের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
