গোপন নথি ফাঁস করা দুনিয়া কাঁপানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না ব্রিটেন।
সোমবার (৪ জানুয়ারি) লন্ডনের একটি আদালতের রায়ে বলা হয়েছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা যাবে না। তবে, তাকে প্রত্যর্পণে আপিলের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অ্যাসাঞ্জের মানসিক ও স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রে আত্মহত্যার ঝুঁকির থাকায় এই রায় দিয়েছেন বিচারক। এর আগে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে ওয়াশিংটন কর্তৃপক্ষ লন্ডনের কাছে একটি অন্তর্বর্তীকালীন গ্রেপ্তারি পরোয়ানা পাঠায়।
২০১০-২০১১ তে হাজারো নথি ফাঁস করে আলোচনায় আসেন ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের দাবি, অ্যাসাঞ্জ আইন ভঙ্গ করে উইকিলিকসে গোপন তথ্য ফাঁস করেন।
গ্রেফতার এড়াতে ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিন শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ।
তখনই তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়। অভিযোগ প্রমাণ হলে তার ১৭৫ বছরের সাজা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র জানায়, জুলিয়ানের সর্বোচ্চ ৫-৬ বছরের বেশি সাজা হবে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে অ্যাসাঞ্জকে হত্যা করা হতে পারে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হাতে তাকে তুলে দিতে অস্বীকৃতি জানাল ব্রিটিশ আদালত।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
