মার্কিন একটি প্রতিরক্ষা বিলে ভেটো দিয়েও আটকাতে পারেননি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের আপত্তি সম্পূর্ণ অগ্রাহ্য করে বিলটি পাশ করেছে দেশটির কংগ্রেস। ট্রাম্পের প্রেসিডেন্সিতে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। খবর আরব নিউজ ও বিবিসির।
এর আগে বিভিন্ন বিলে আরও আটবার ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার ভেটো টিকে যায়। এবারই প্রথম তিনি প্রত্যাখ্যাত হলেন।
শুক্রবার নতুন বছরের প্রথম দিনে ট্রাম্পের দল রিপাবলিকান নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ৭৪ হাজার কোটি মার্কিন ডলারের ওই প্রতিরক্ষা বিল নিয়ে আলোচনা হয়।
সেখানে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) নিয়ে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করে বিলটি ৮১-১৩ ভোটে অনুমোদন পায়।
কোনো বিল নিয়ে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করার জন্য বিলটিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়।
আগেই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের ভেটোর বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন পেয়েছে। গত বুধবার ট্রাম্প ওই বিলে ভেটো দিয়েছিলেন।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ট্রাম্প। তার প্রেসিডেন্সির মেয়াদ আর মাত্র কয়েক সপ্তাহ। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন, ওই দিনই ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
