টেনে দ্বিতীয় দফা মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনায় মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্যসহ তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর মধ্যে শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহ গ্রামের সাবেক সংসদ সদস্য তৈয়বুর রহিম (১০০)। স্বাধীনতার পর মৌলভীবাজারে প্রথম সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওদিকে বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল গফুর খালিসদারের ছেলে বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবুল কাসেম খালিসদার সোয়েব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩১শে ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। একইভাবে করোনায় আব্দুল গাফফার নছির মিয়া নামে এক বৃটিশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তিনি গত ২৭ শে ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পঞ্চিম চাঁনসির কাপন গ্রামে।
বিএনপির এ নেতা পঞ্চাশের দশক থেকে লন্ডনে বসবাস করে আসছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও বেশ কয়েকজন প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
