ইতালিতে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাস ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগ। রবিবার (২৭ ডিসেম্বর) প্রায় ১০ হাজার ডোজ প্রথম ব্যাচ কোভিড-১৯ ভ্যাকসিন আসার পর তা প্রয়োগ শুরু করে ইতালি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর ভ্যাকসিন প্রয়োগের অংশ হিসেবে ইতালিতেও তা প্রয়োগ শুরু হয়।
গত ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৫৯ জন, মৃতের সংখ্যা ৭১ হাজার ৬২০ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লাখ ৮৬ হাজার ১৯৮ জন করোনা রোগী।
ইতালিয়ানদের আশা, বিশাল ভ্যাকসিন কর্মসূচি শিগগিরই করোনার বিধিনিষেধ ও লকডাউন প্রত্যাহার করে সাধারণ জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে।
ইতালিতে প্রথম প্রয়োগ হওয়া ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের ৯ হাজার ৭৫০ ডোজ বড়দিনের গভীর রাতে সালভো ডি’অ্যাকুইস্টো সামরিক ঘাঁটিতে পৌঁছেছিল। সেখান থেকে ভ্যাকসিনের প্রথম ব্যাচের একটি ভ্যান পুলিশ গাড়ি নিয়ে রোমের স্প্যালানজানি হাসপাতালে নিয়ে যায়।
রবিবার রোমের লাজারো স্পালানজানি জাতীয় ইনস্টিটিউটের একজন ২৯ বছর বয়সী স্বাস্থ্যকর্মী প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। এরপরে দেশটির বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তা গ্রহণ করেন।
ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমের বয়স্ক বাসিন্দাদের প্রথম দিকে এই করোনা ভ্যাকসিন দেওয়া হবে। পরে ৬০ থেকে ৭০ বছর বয়সী এবং যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
তৃতীয় ধাপে বিদ্যালয়ের কর্মী, পুলিশ বাহিনীর সদস্য এবং কারাকর্মীদের টিকা দেওয়া হবে। তারপর সাধারণ জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ করবে ইতালি।
দেশটির প্রায় অর্ধেকেরও বেশি নাগরিক ইনকোসলেটেড হওয়ার কথা বলছেন। এই সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশাবাদী। এতে প্রতিরোধ ক্ষমতা পৌঁছে দেবে মোট ৪২ মিলিয়ন মানুষের মধ্যে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জরুরি অবস্থার জন্য ইতালির বিশেষ কমিশনার ডোমেনিকো আরকুরি বলেন, ভ্যাকসিনের প্রথম ব্যাচের আগমনের সঙ্গে রবিবার একটি প্রতীকী এবং আবেগময় দিন হবে। তিনি আরও জানান, প্রথম ডোজ দীর্ঘ রাত পরে এসেছিল। ইতালিয়ানরা প্রথম আলোর রশ্মি দেখছে, আশা করছি খুব শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরব।
ইতালিতে শৈল্পিক স্কোয়ারগুলো ভ্যাকসিন বিতরণের জন্য কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। প্রায় ৩০০টি ভ্যাকসিন বিতরণ কেন্দ্র থাকবে। টিকা দেওয়ার প্রচারণা চরম পর্যায়ে এলে তা বেড়ে ১ হাজার ৫০০ করা হবে হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
