প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যুর খবর লস এঞ্জেলেস কাউন্টিতে। প্রথম ধাপে লস এঞ্জেলেসে বাংলাদেশ কমিউনিটি করোনা মুক্ত থাকলেও দ্বিতীয় ধাপে প্রবাস বাংলা’র কাছে একাধিক পরিবারের সকল সদস্যের করোনায় আক্রান্তের খবর এসেছে। কমিউনিটিতে এখন করোনা আতংক সর্বোচ্চ আকারে দেখা দিয়েছে। প্রতিদিন বাংলাদেশী কমিউনিটির মানুষের মৃত্যুর খবর আসছে। ঘরে ঘরে করোনা রোগী অবস্থার করছেন। হাসপাতালে কোন জায়গা নেই। লস এঞ্জেলেস কন্সুলেটের সদস্যের করোনায় আক্রান্তের খবর হয়েছে।
প্রবাস বাংলার পক্ষ থেকে আবেদন সাবধানে ঘরে থাকুন।
করোনা নিয়ে ঘোরাফেরা বন্ধ করুন। ৩১ ডিসেম্বরের নতুন বছর (নিউ ইয়ার) উদযাপন থেকে এবারের মত বিরতি থাকুন। নতুন বর্ষ হোক করনা মুক্ত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আরভাইন শহরে বসবাসকারী বাংলাদেশি নাজমুল হক চৌধুরী হেলাল (৬৭) করোনায় মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, গত ২১ ডিসেম্বর হাজী এসএম আব্দুস সালাম (৭০) নামের আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি লস অ্যাঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ সিটিতে বসবাস করতেন। তার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে।
ক্যালিফোর্নিয়ায় প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে এ যাবৎ চারজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
