নভেল করোনাভাইরাসের দিনগুলোতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইথানলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডে ‘কিউই ব্যাংক লোকাল হিরো’ পুরস্কার জিতেছেন ড. শ্যামল দাস।
শ্যামল দাস তার ফেইসবুকে গত ৩ ডিসেম্বর এই পুরস্কার জেতার খবর দেন। দুদিন আগে পুরস্কারটি হাতে পেয়েছেন।
ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শেখের নারুন গ্রামের ছেলে শ্যামল দাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে পড়ালেখা করেছেন।
অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে পিএইচডি শেষ করে ৫ বছর গবেষণা ফেলো হিসাবে কাজ করেন। এরপর ২০১৩ সালের জুলাইতে নিউজিল্যান্ডের ডানেডিন শহরের ওটাগো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে যোগ দেন।
অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসাবে যোগদানের আগে তিনি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে শিক্ষকতা করেছেন।
ওটাগো বিশ্ববিদ্যালয়ে শ্যামল দাসের যে প্রোফাইল দেয়া আছে, সেখানে দেখা গেছে শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
ওটাগো বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে এক্সসিলেন্স ইন টিচিং অ্যাওয়ার্ড (Excellence in Teaching Award), ২০১৭ সালে সুপারভাইজার অব দা ইয়ার অ্যাওয়ার্ড (Superviosr of the Year Award) এবং ২০১৯ সালে এক্সসিলেন্স ইন রিসার্চ অ্যাওয়ার্ড (Excellence in Research Award) এ ভূষিত হন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
