যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশি মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪১)। প্রায় ২৩ দিন চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে হামালার ঘটনাটি প্রতিবেশীসহ আত্মীয়দের কাছে বর্ণনা করেন।
গত ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের জ্যাকসন হাইটসে এ হামলার শিকার হন তিনি। এ ঘটনা প্রবাসীদের কেউই জানেন না। ওই ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের ৩২ এভিনিউর ৭০ স্ট্রিটে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এ সময় অপর একটি গাড়ি তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির ক্ষতি হয়েছে কি না দেখছিলেন। এমন সময় ধাক্কা দেওয়া গাড়ি থেকে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা বের হয়ে গালি দিয়ে তার মুখে ধারাল কিছু একটা ছুঁড়ে মারে। এলোপাতাড়ি মারধরের ফলে তিনি মারাত্মক জখম হন। ফলে তার বুকের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যায়। ঘটনাস্থলের পাশের বাসার লোকজনের সহযোগিতায় পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এল্মহার্স্ট হাসপাতালে ভর্তি করে।
আজাদ জানান, ওই উগ্রবাদীর হামলায় তার বুকের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। এ কারণে বড় ধরনের অপারেশন করতে হয়েছে। হামলার পর তার গাড়ির চাবি ও সামান্য কিছু ডলার পাওয়া যায়নি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
