স্পেন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। ২২ ডিসেম্বর দেশটির রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে তিলাওয়াতের মাধ্যমে মূল আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রবীণ ও তৃণমূল নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয় উঠে। কোভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের সকল শহিদ এবং শহিদ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা একেএম জহিরুল ইসলাম।
স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার ও জসিম উদ্দিন বেপারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঢালি, আইয়ুব আলী সোহাগ, ফয়জুর রহমান বড় ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক খান, জালাল আহমেদ, স্পেন যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জান ওহিদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সোহাগসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ। যে কোনো জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ। বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রা নিয়ে বিজয় দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে মো. দুলাল সাফা, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরেন এবং হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
