মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বনভোজন ও র্যালি করেছে বিএনপির অস্ট্রেলিয়া শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠন। সিডনির কোগরার কারস পার্কে এই বনভোজন ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরা।
বিএনপি অস্ট্রেলিয়ার ভিন্নধর্মী নবীন-প্রবীণের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি কুদরত উল্লাহ লিটন, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য এম এ ইউসুফ শামীম, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক একেএম মাহবুব তালুকদার রিপন, নিউসাউথ ওয়েলস বিএনপি সভাপতি এস এম রানা সুমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মৌহাইয়েন খান মিশু, যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জিয়া শিশু কিশোর মেলার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন রাজু, যুবদল নিউসাউথ ওয়েলসের সভাপতি শেখ সাইফ, মন্জুরুল আলম ভুলু, খাইরুল কবির শান্ত, মোহাম্মদ কামরুজ্জামান, জিয়াউল হক ভুঁইয়া, তফাজ্জল হোসেনসহ অসংখ্য পরিবার।
অনুষ্ঠানটিতে বিশেষ আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুরা বাংলাদেশের স্মৃতিসৌধ, মানচিত্রসহ অসংখ্য চিত্রাঙ্কন করেন। প্রতিযোগিতা শেষে শিশুদের এবং নারীদের মিউজিক্যাল চেয়ারে উত্তীর্ণ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে সকল শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে যুবদলের উদ্যোগে বিজয় র্যালি কারস বুশ পার্ক থেকে রকডেল হয়ে লাকেম্বা গিয়ে শেষ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
