সাংবাদিকদের জন্য চলতি বছরের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে মেক্সিকো। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়।
সাংবাদিকদের অধিকার রক্ষার এই সংগঠনটি বলছে, ২০২০ সালে পৃথিবীতে যত সাংবাদিক খুন হয়েছেন, তার এক-তৃতীয়াংশ মেক্সিকোয়।
সিপিজের প্রতিবেদন উল্লেখ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দেশটিতে এ বছর ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ২০ বছরে এ নিয়ে ১২০ জন খুন হয়েছে মেক্সিকোতে। এর মধ্যে গত মাসে দশ দিনের ব্যবধানে তিনজনকে গুলি করা হয়।
এ বছরের হিসাবে, যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহে গিয়ে যত সাংবাদিক মারা যান, মেক্সিকোয় তার চেয়ে বেশি মারা যাচ্ছে। নিউইয়র্কভিত্তিক সংগঠনটি নব্বইয়ের দশকের শুরু থেকে বিশ্বব্যাপী নিপীড়িত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে আসছে। ওই সময় থেকে এখন পর্যন্ত এ বছরই সবচেয়ে বেশি সাংবাদিক জেলে গেছে বলে জানিয়েছে সিপিজে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত অন্তত ২৭৪ জন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে। গত বছর এ সংখ্যা ২৫০ জন।
বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে অনেককে কারাগারে যেতে হয়েছে। চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে।
এ ছাড়া মহামারির সময়ে অনেক দেশের সরকার সাংবাদিকদের জেলে ঢুকিয়ে মহামারি নিয়ে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুজন সাংবাদিক পুলিশি হেফাজতে থাকার সময় এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
