লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে ২১ ডিসেম্বর বিক্ষোভ ও মানববন্ধন করে অবৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিরা। ডলার নয়, লেবানিজ মুদ্রায় টিকিটের মূল্য নির্ধারণের দাবিতে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে ছয়জন প্রবাসী আহত হয়। তাদের বৈরুত রফিক হারিরি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছিলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া প্রবাসীদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে নেবে।
এমন ঘোষণার পরদিনই বৈরুতে বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে জরুরি বিজ্ঞপ্তিতে স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধনের ঘোষণা দেয়া হয়। এতে ফিস/জরিমানা বাবদ এক লাখ চল্লিশ হাজার লেবানিজ লিরা এবং টিকিট বাবদ চারশ আমেরিকান ডলার জমা দিয়ে দেশে ফিরতে ইচ্ছুকদেরকে নাম নিবন্ধন করতে বলা হয়।
কিন্তু লেবাননে আটকেপড়া প্রবাসীরা ডলারের পরিবর্তে লেবানিজ মুদ্রায় টিকিটের মূল্য নির্ধারণে দূতাবাসের নিকট দাবি জানায়। তাছাড়া ২৫ থেকে ২৮ ডিসেম্বরের সময়সীমা বাড়ানোর দাবিও জানায় তারা।
দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, বিনা খরচে নেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে দিকনির্দেশনা পেলে আমাদের বা দূতাবাসের কোনো আপত্তি নেই।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
