কুয়েত এই প্রথম বৈধ উপায়ে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয় । বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সেলর(শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর (পাসপোর্ট এবং ভিসা) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে এই প্রথম ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
ব্যক্তি পর্যায়ে প্রথম আবুল কাশেম, দ্বিতীয় মোহাম্মদ জসিম উদ্দিন ও তৃতীয় মিজানুর রহমান এবং প্রতিষ্ঠান পর্যায়ে জনতা জেনারেল ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী কয়েক বারের সিআইপি আবুল কাশেমকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কৃত করা হয়।
মূলত গত ২৩ নভেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে। ঐ বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিক যারা বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ করে, তাদের বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এমন সম্মাননা। রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি দুই জন পুরুষ ও দুই জন নারী এবং প্রাতিষ্ঠানিকভাবে দুই জন পুরুষ ও দুই জন নারীকে পুরস্কৃত করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।
দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকেও আবেদন ফরম ও পুরস্কার সংক্রান্ত নীতিমালা মেনে আবেদনকারীদের মধ্যে কোন নারী আবেদনকারী না থাকায় এই চারজনকে পুরস্কৃত করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর এমন উদ্যোগ বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণে অনুপ্রেরণা জাগাবে বলে মনে করেন প্রবাসীরা। আগামীতে আরো ব্যাপক প্রচারণা হলে আবেদনকারীর সংখ্যা অনেকগুন বেড়ে যাবে বলে প্রবাসীরা অভিমত ব্যক্ত করেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
