সৌদির কয়েকশ’ অভিবাসী নির্যাতন বা মারধরের শিকার হচ্ছেন প্রতিনিয়ত ।এছাড়া, অভিবাসী যারা মূলত ইথিওপিয়ান বংশোদ্ভূত, তাদের প্রচুর নোংরা পরিবেশে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের কয়েকজনের উদ্ধৃতি করে সংস্থাটি নিশ্চিত করেছে। সূত্র : আল জাজিরা
সূত্রে আরো জানা যায়, বৈধ কাগজপত্র না থাকায় এই অভিবাসীদের গ্রেপ্তার করে ওই অভিবাসন সেন্টারে রাখে সৌদি কর্তৃপক্ষ। এসব ব্যক্তিদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। তবে তাদের মধ্যে আফ্রিকান বা এশিয়ার দেশের নাগরিকও রয়েছে। এসব অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
কয়েকজন বন্দির সঙ্গে কথা বলে এইচআরডব্লিউ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, জনাকীর্ণ রুমে তাদের আটকে রাখা হয়েছে। গার্ডরা তাদের নির্যাতন করে এবং রাবার লাগানো লোহার রড দিয়ে তাদের পেটায়। এর ফলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
বন্দি থাকা সাতজন ইথিওপিয়ান এবং সম্প্রতি দেশে ফেরত পাঠানো দুজন ভারতীয়র সঙ্গে কথা বলেছে এইচআরডব্লিউ। তারা সবাই বলেছেন যে, তাদের ছোট একটি রুমে আটকে রাখা হয়েছিল। ওই ডিটেনশন সেন্টারে আরও ৩৫০ জন বন্দি রয়েছে।
বন্দি থাকা ব্যক্তিরা বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার কমাতে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি বন্দিশিবিরে কয়েকজনের মধ্যে করোনার লক্ষণও দেখা দিয়েছিল বলে জানায় ওই অভিবাসীরা। তারা বলছেন, ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গা বা মাদুর নেই। তাই কিছু মানুষ দিনে এবং অন্যরা রাতে ঘুমায়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
