টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ কিলোমিটারের সাগরপথ সাঁতরে পাড়ি দিয়ে টানা ১৬ বার বাংলা চ্যানেল পাড়ির রেকর্ড গড়লেন লিপটন সরকার। গতকাল বুধবার তিনি এ পথ পাড়ি দেন। এটি তার ১৬তম সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি।
এর আগে ২০০৬ সাল থেকে টানা ১৫ বার বাংলা চ্যানেল জয়ের রেকর্ড করেছেন তিনি। এবারের সাঁতারের আয়োজন করছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।
ষড়জ অ্যাডভেঞ্চার সূত্রে জানা যায়, লিপটন সরকারের এবারের সাঁতার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সব শহীদ সূর্যসন্তানের স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন। তিনি গত বুধবার সকাল ৯টা ৪৭ মিনিটে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে সাঁতার শুরু করে বিকেল ৩ টা ১৮ মিনিটে সেন্ট মার্টিনস পৌঁছান। সাগরের ১৬ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৫ ঘণ্টা ৩১ মিনিট।
এ প্রসঙ্গে লিপটন সরকার বলেন, ‘২০০৬ সাল থেকে প্রতিবছর সাঁতরে এই চ্যানেল অতিক্রম করে আসছি। সবশেষ গত ৩০ নভেম্বর ১৫ তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২০-এ অংশ নিয়ে টানা ১৫ বারের মতো এ চ্যানেল জয় করার রেকর্ড রয়েছে আমার। পানির স্রোত ও জেলিফিশের কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও বিজয় দিবসের সাঁতার সফলভাবে শেষ করতে পেরে আমি আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, এ ধরনের অ্যাডভেঞ্চারে তরুণ প্রজন্ম আরও বেশি করে আগ্রহী হয়ে উঠুক। এ ধরনের খেলাধুলায় থাকলে সুস্বাস্থ্য যেমন নিশ্চিত হবে, তেমনি মাদকাসক্তিসহ ভয়াবহ নেশা থেকে তরুণ প্রজন্ম দূরে থাকবে।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
