লস এন্জেলেসের নর্থ হলিউডের অধিবাসী, বাংলাদেশের চট্টগ্রামের পতেংগার সন্তান আব্দুল আঊয়াল রাজু (৪৮) গত ৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় নিজ বাসায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যেু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর পর দাফনের অনুমতি নিয়ে জঠিলতা সৃষ্টি হলে তার বন্ধু বান্ধব ও কমিঊনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় বাংলাদেশ থেকে অনুমতি পত্র এনে মৃত্যেুর প্রায় ৯ দিন পর মনরোভিয়া সিমেট্রি-এর মুসলিম কবরস্হানে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও তার বন্ধু-বান্ধব উপস্হিত ছিলেন।
মরহুম আব্দুল আউয়াল রাজু গত ৬ ডিসেম্বর বরাবরের মত কাজে যান। এরপর অসুস্হ বোধ করলে নিজেই গাড়ী চালিয়ে বাসায় ফিরে আসেন। এর পরেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তার রুম মেট জরুরী সেবা নাম্বারে ফোন করলে প্যারামেডিকেল টীম আসে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যেুর কোলে ঢলে পড়েন।
মরহুম আব্দুল আউয়াল রাজু নিজের ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় দেড় যুগ পূর্বে যুক্তরাষ্ট্রে আগমন করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই বিয়ে বেশী দিন টেকেনি। মৃত্যেুর সময় ১৫ বছর বয়সী একটি মেয়ে থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস পিতার শেষ মুহুর্তের চেহারাটাও মেয়ের পক্ষে দেখা সম্ভব হয়নি।
মরহুম আব্দুল আউয়াল রাজুর পরিকল্পনা ছিল আগামী জানুয়ারীতে তিনি দেশে যাবেন। সেই সঙ্গে আবারও বিয়ের পিড়িতে বসার সকল আয়োজন সম্পন্নও হয়েছিল। দু’বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের প্রস্তুতি ছিল। মরহুম রাজু বেশ কিছুদিন থেকে অতিরিক্ত কাজ করছিলেন। কারণ বিয়ে করতে দেশে যাবেন। কিন্তু তার সেই পরিকল্পনা চির দিনের জন্য অতৃপ্তই রয়ে গেল।
রাজুর মৃত্যেুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রদান করেন মুনা ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, সেক্রেটারী আশরাফ হোসাইন আকবর, ভ্যালী চেপ্টার প্রেসিডেন্ট আব্দুল মুকিত আজাদ, সেক্রেটারী হাবিবুর রহমান।
উল্লেখ্য, মরহুম আব্দুল আউয়াল রাজুর চাকুরী দাতা প্রতিষ্ঠান মডার্ন পার্কিং ইনক (এমপিআই) কতৃপক্ষ তার দাফন সংক্রান্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন। লস এন্জেলেস বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মডার্ন পার্কিং (এমপিআই) কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
