ভারতের মহারাষ্ট্রের নবি মুম্বাই এলাকার একটি ফ্ল্যাট খুন হওয়া সেই লিপি সাগর শেখ ওরফে রীনা শেখের কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
২৬ বছর বয়সী রীনা অভিযুক্ত মোহাম্মদ আলী মুদ্দছার শেখের সঙ্গে করোনার সময়ে একই ফ্ল্যাটে থাকছিলেন। ২৪ বছর বয়সী আলী তাকে খুন করে ঘরে তালা দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। প্রায় তিন সপ্তাহ পর রীনার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিরর এবং টাইমস অব ইন্ডিয়া চলতি মাসের শুরুতে রীনা-হত্যার খবর দেয়। দেশ রূপান্তরে ওই সময় খবরটি প্রকাশিত হলেও রীনার খুনির বিষয়ে এখন নিশ্চিত হওয়া গেল।
স্থানীয় পুলিশ বলছে, ‘রীনাকে খুন করে আলী নিজের ফোন বন্ধ রাখেন। কিন্তু রীনার ফোনটি ব্যবহার করতে থাকেন। লোকেশন ট্র্যাক করে দেখা যায় তিনি বাংলাদেশে অবস্থান করছেন।’
পুলিশ তদন্তে জানতে পারে, আলী বাংলাদেশে পালিয়ে গেলেও তার ভাই ভারতেই অবস্থান করছেন। পরে পুলিশ তার ভাইয়ের সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে ব্যান্ডেজ পরান। এরপর হাসপাতালে নিয়ে ভিডিও-কল করান। সেখানে তিনি আলীকে হাসপাতালে আসতে অনুরোধ করেন।
সেই অনুরোধে সাড়া দিয়ে আলী হাসপাতালে গিয়েই ফেঁসে যান।
লিপির চেয়ে ২ বছরের ছোট আলীর বাংলাদেশে এক স্ত্রী আছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া লিপি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন। ওই ফ্ল্যাটে আরও দুই বাংলাদেশি নারী বসবাস করতেন।
লকডাউনের সময় তিনজনেরই চাকরি চলে যায়। বাকি দুজন এই সময়ে বাংলাদেশে ফিরে আসলেও লিপি ভারতে থেকে যান।
ওই দুই নারী চাকরি নবায়নের জন্য মুম্বাইয়ে গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ পান। পরে পুলিশ এসে লিপির লাশ উদ্ধার করে।
ধরা পড়ার পর আলী জানিয়েছেন, লিপি প্রথম স্বামীর সঙ্গে প্রায়ই ভিডিও-কলে কথা বলতেন। এতে বাধা দিলেও কাজ হয়নি। একদিন রাগের মাথায় গলায় তোয়ালে পেঁচিয়ে হত্যা করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
