ডেনমার্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দেশটির রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে গতকাল বুধবার দিবসটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়।
বিজয় দিবসের শুরুতে সকালে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেনমার্কস্থ প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা, রাজনীতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি- পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিনটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত ভিডিও বার্তা প্রচার করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন মিশনের কাউন্সেলর মো. শাকিল শাহরিয়ার এবং দ্বিতীয় সচিব প্রধান মো. মেহেবুব জামান। পরে প্রবাসীরা বিজয় দিবসের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
পরে দূতাবাসের আয়োজনে বাংলাদেশি খাবারের পরিবেশনায় সান্ধ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
