১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ৬১ জন নারী মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) তালিকা প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১-এর তালিকা ৪১ এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোতাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) তালিকার গেজেট প্রকাশ করা হল।
৬১ নারী মুক্তিযোদ্ধারা হলেন- মোসা. সিজু বেগম, বেগম আছকিরূন নেছা, আশালতা পাল, রেনুকা চক্রবর্তী, মোছা. রেনু বেগম (মৃত), সাহেরা বেগম, মোছা. জরিনা বিবি, মোসা. রোপন বেওয়া, মোছা. মোজেফা খাতুন, হাজেরা বেগম, ফুল বরু ওরফে ফুল বানু, মনোয়ারা বেগম, সালেহা বেগম, আনোয়ারা বেগম, ছৈতুন নেছা, রিজিয়া বেগম, জোবেদা (মৃত), হাচেন ভানু (মৃত), হাচন ভানু (মৃত), জয়ফুল (মৃত), ছকিনা খাতুন (মৃত), ফুল ভানু (মৃত), মোছা. মনোয়ারা বেগম, জমিলা বেগম, তুলসী চন্দনা রায়, রাহেলা বেগম, মোছা. মানিকজান, মোছা. হালিমা বেগম, মোছা. ইয়ারজান, মোছা. সমর্থভান, মোছা. রেখা বেগম, মোছা. হাজেরা বেগম, মোছা. হালিমা বেগম, মোছা. ছায়েরা খাতুন, মোছা. ফরিদা বেগম, মোছা. লাইলী বেগম, মোছা. ফাতেমা বেগম, আয়েশা বেগম, মোসা. সালেহা খাতুন, তরুন বালা, মায়া রানী সাহা, মোসা. হাজেরা বেগম, মোছা. সুফিয়া বেগম, মোছা. হোসনেয়ারা বেগম, জামিরুন নেছা, জয়নব বিবি, জয়তুন বেগম, হাজেরা বেগম, খুদেজা, রুকেয়া, মমতা, আলিপজান, রহিমা বেগম, নবিরুন বেগম, সিমন্তী রানী চন্দ, জোৎস্না বেগম, আসমা বেগম, মোছা. জামেনা খাতুন, আমেনা বেগম, সুমি বিশ্বাস এবং গুরুদাসী মণ্ডল।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
