বঙ্গবন্ধুপ্রেমী কৃষক আব্দুল কাদির (৪৪)। নিজ জমিতে ফুটিয়ে তুলেছেন তার প্রতি ভালোবাসার নিদর্শন। সরিষা ও লাল শাক দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি, নৌকা, স্মতিসৌধ, পতাকা। আর লিখেছেন মুজিব শতবর্ষ। এঁকেছেন ‘লাভ’ চিহ্ন নকশাও।
মোট ৩২ শতক জমিতে এই শৈল্পিক বুনন করেছেন তিনি, যা ফসলের মাঠকে করে তুলেছেন দৃষ্টিনন্দন। শতশত মানুষ প্রতিদিন তার ক্ষেত দেখতে ভিড় করছেন।
আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়াখালবালা গ্রামে। তিনি হাজি তারা মিয়ার দ্বিতীয় ছেলে।
কৃষক আব্দুল কাদির গণমাধ্যমকে বলছিলেন, আমার গ্রামে একটি বন্ধুমহল ডিজিটাল ক্লাব আছে। আমি সেই ক্লাবের উপদেষ্টা সদস্য। ক্লাবের সদস্যরা আমার কাছে ডিজিটাল পদ্ধতির কিছু একটা করে দেখানোর আবদার করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমার মাথায় এই চিন্তা আসে। এরপর স্থানীয় কৃষি বিভাগ থেকে পাওয়া রবি শষ্য সরিষা ও লাল শাকের বীজ কিছু নতুনত্ব করার কথা ভাবি। সেইসঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানাতেই জমিন চাষ করে এমন চিত্রাংকন করি। এতে ক্লাবের সদস্যরা তাকে সহায়তা করেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
