বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহীন দর্জি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর (রবিবার) বাংলাদেশের জেলা ইউনিটের সমমান মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার দুই সদস্যবিশিষ্ট এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
সভাপতি জাহিদ হাসান সোহাগ ভোলা জেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ ছাড়া সাধারণ সম্পাদক শাহীন দর্জি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।
নতুন দায়িত্ব পেয়ে শাহীন দর্জি বলেন, অভিবাসনবান্ধব হওয়াই পর্তুগালে আসা ও বসবাস করা বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করাই হবে আমাদের মূল লক্ষ্য।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
