নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমকে এগিয়ে নিতে ৯০০ কোটি ডলারের তহবিল জোগাবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। উন্নয়নশীল দেশগুলোকে এই অর্থ দেয়া হবে।
শুক্রবার এডিবির এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এই তহবিলের ঘোষণা দেওয়া হয়।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮টি দেশ বা অঞ্চল এডিবির সদস্য। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এই তহবিল থেকে করোনার টিকা কেনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পাবে।
এপিভিএএক্স এর আওতায় টিকা কেনার পাশাপাশি তা নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য অর্থায়ন করবে এডিবি। পাশাপাশি টিকা বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করবে।
বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই অর্থায়ন করবে এডিবি। এর আওতায় এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলোতে টিকা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ ঘটবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখের বেশি মানুষের কভিড-১৯ শনাক্ত হয়েছে, মারা গেছেন দুই লাখের বেশি মানুষ।
এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টিকা কেনা ও তার যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
