প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় কারাগারে যাওয়া নরসিংদীর রায়পুরায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিপু মিয়া জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন। পরে আজ বৃহস্পতিবার সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন।
দিপু মিয়াকে কারাগার থেকে তার বাড়িতে নিয়ে আসার পথে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়। শোভাযাত্রা শেষে সকলকে ধন্যবাদ জানান এ ছাত্রলীগ নেতা।
এর আগে গত ২৬ নভেম্বর এক প্রবাসীর স্ত্রী (২৯) বাদী হয়ে দিপু মিয়াকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। ওই দিন রাতে রায়পুরা পৌর এলাকার রামনগরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন ২৭ নভেম্বর বিকেলে দিপু মিয়াকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনামিকা চৌধুরীর আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে থাকার সুযোগে দিপু প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। নানা সময় দেওয়া তার কুপ্রস্তাবে সম্মত না হওয়ায় দিপু সুযোগ পেলে সম্ভ্রমহানির হুমকি দিয়েছিলেন তিনি। গত ২৬ নভেম্বর সকালে গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় দিপু মিয়া ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। পরে পেছন দিক থেকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দিপু দৌড়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
