ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে তাকে এই হত্যাচেষ্টা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে এ তথ্য জানান নুর।
ফেসবুক পোস্টে ডাকসুর সাবেক ভিপি উল্লেখ করেন, গতকাল বুধবার রাতে বাড্ডায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় তার গাড়িকে একটি প্রাইভেট গাড়ি অনুসরণ করে। পরে তার মোটর গাড়িকে একাধিকবার ধাক্কা দেয়। কিন্তু নুরের মোটরচালক আমিনুল ইসলাম (২৪) সেই ধাক্কা কৌশলে এড়িয়ে যান।
নুরুল হক নুর অভিযোগ করেন, পরে প্রাইভেট গাড়িটি হাতিরঝিল থানার ডিআইটি মোড়ে গেলে সেখানে একটি বাসকে ধাক্কা দেয় প্রাইভেট গাড়িটি। বাসের সঙ্গে ধাক্কা লাগলে টার্ন করে আবার নুরুল হকের গাড়িকে ধাক্কা দেয়। তবে গাড়িটিকে যে প্রাইভেট গাড়িটি ধাক্কা দেয়, সেই গাড়িতে তিনি ছিলেন না। তিনি ছিলেন অন্য একটি মোটরসাইকেলে।
এ ঘটনায় তার অনুসারীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল। তাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তাতারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এর আগে অনেকবার হামলার শিকার হয়েছেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
