যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী ফল আনুষ্ঠানিক করা ঠেকাতে রিপাবলিকানদের একটি আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে রাজ্যটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের নির্বাচনী ফল বাতিলে রিপাবলিকানদের প্রচেষ্টা বড় একটা ধাক্কা খেলো।
আর আদালতের এমন সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও একটি বড় পরাজয় মনে করা হচ্ছে। কেননা নির্বাচনে হারার পর থেকেই ফল পরিবর্তনের জন্য আদালতের কাছেই দ্বারস্থ হয়েছেন ট্রাম্প।
এদিকে আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগে ভোটারদের ইচ্ছার প্রতিফলন উল্টে দিতে তাকে সহায়তা করতে রাজ্যের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সদস্যদের প্রতি সরাসরি আহ্বান জানান ট্রাম্প। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে ট্রাম্প এখনও মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন।
ট্রাম্প বলেন, দেখা যাক কংগ্রেস সদস্য বা কংগ্রেস বা সুপ্রিম কোর্টের বিচারক বা সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি কারও কোনও সাহস আছে কিনা। দেশের সবাই যেটাকে সঠিক বলে মনে করে তাদের সেটা করে দেখানোর মতো সাহস আছে কিনা দেখা যাক।
মঙ্গলবার আদালত রিপাবলিকানদের ওই আবেদন খারিজ করে মাত্র এক লাইনের একটি আদেশ রাজি করেন। সেখানে নয়জন বিচারপতির কেউই কোনও দ্বিমত বা মন্তব্য করেননি। সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির মধ্যে ছয়জনই রক্ষণশীল। তাদের মধ্যে তিনজনই আবার ট্রাম্পের মনোনী
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
