করোনার হানায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই আসন্ন বড়দিনের পর করোনা সংক্রমণ আরো বাড়তে পারে সতর্কবার্তা জারি করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেন বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরো ভয়াবহ হতে পারে।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সাথে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে। জন হপকিন্সের দেওয়া হিসাব অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ৪৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৫শ জন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে করোনা মোকাবেলায় মাস্ক পরার মতো বিভিন্ন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে এছাড়াও বিভিন্ন রাজ্য আলাদা পদক্ষেপ নেওয়ায় ভাইরাস মোকাবিলা জটিল হয়ে পড়েছে দেশটিতে।
ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকসগিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ ছুটি আরো বেশি দীর্ঘ এজন্য পরিস্থিতি আরো বেশি জটিল হবে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
