বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৯তম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করে, যা মঙ্গলবার ঘোষণা করা হয়।
ফোর্বসের গত বছরের করা তালিকায় ২৯তম স্থানে ছিলেন শেখ হাসিনা। সে হিসেবে পূর্বের অবস্থান থেকে দশ ধাপ পেছালেন তিনি। তারও আগের বছরের তালিকায় ২৬তম স্থানে ছিলেন তিনি।
এ বছরও টানা দশমবারের মতো ক্ষমতাধর ১০০ নারীর প্রথম স্থান ধরে রেখেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন তৃতীয় অবস্থানে থেকে।
এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে। কমলা সহ এবার এ তালিকায় মোট ১৭ জন নতুন মুখ রয়েছেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
