দেশের নাগরিকদের ১০০ দিনের জন্য মাস্ক পরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত জো বাইডেন। পাশাপাশি তার প্রশাসনে দায়িত্ব পাওয়া কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত দিনগুলোর জন্য মাস্ক পরার কথা বলেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বাইডেন বিশ্বাস করেন, আর ১০০ দিন যদি মার্কিনিরা মাস্ক পরার অভ্যাস জারি রাখেন, তবে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিস্তার পাওয়া যাবে। ভাইরাসটির ‘উল্লেখযোগ্য হ্রাস’ দেখা যাবে গোটা দেশ জুড়ে। সমস্ত সরকারি ভবনেও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানে কড়া নির্দেশনা দিয়েছেন বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সাংবাদিক জ্যাক টাপারকে দেওয়া এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট পদে নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, ‘আমার কাজ শুরুর দিনই আমি আমার দেশের লোকজনকে ১০০ দিনের জন্য মাস্ক পরতে বলব। এটা মাত্র ১০০ দিনের জন্যই। চিরকাল নয়। একশ দিনই।’
ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ‘আমি মনে করি, আমরা যদি এই অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে ভাইরাসটির উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস হবে। এটা টিকা দেওয়া ও মাস্ক পরিধানের সময়ও হ্রাস করবে। আমি এ জন্য একটি স্থায়ী আদেশ জারি করতে চাই। বিশেষ করে ফেডেরাল ভবনগুলোতে। তাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।’
পরিবহন, আন্ত:নগর চলাচলেও নাগরিকদের মাস্ক পরিধান করতে হবে। একই নির্দেশনা দেওয়া থাকবে বিমান, বাস ও ট্রেনেও, জানিয়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ পর্যায়ে যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাভ ৩৫ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৬১ হাজার ৪২৭ জন। করোনা নিয়ে প্রতিদিনকার তথ্য দেওয়া বৈশ্বিক অনলাইন মাধ্যম ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
