মার্কিন যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। বিবিসি জানিয়েছে, প্রথমবারের মতো ১ লাখ মানুষ হাসপাতালে ভর্তি আছেন।
নতুন সংক্রমণের সংখ্যায়ও রেকর্ড হয়েছে। বুধবার ১ লাখ ৯৫ হাজার ৬৯৫ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুর সংখ্যাও প্রায় রেকর্ডের কাছে, ২ হাজার ৭৩৩ জন।
নির্বাচনের পর দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত তিন সপ্তাহ ধরে কমার কোনো লক্ষণ দেখা যায়নি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল পৌনে চারটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৫ লাখ ১ হাজার ২৬২ জন মারা গেছেন রোগটিতে।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৪৯ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা সাড়ে চার ৪ কোটি ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১২ হাজার ৩৭৮ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৫ হাজারের বেশি।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৪৩ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি লোক।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
