গত রবিবার ২৯ শে নভেম্বর ফোবানা কার্যকরী পরিষদ ২০-২১ নির্বাচনে কার্যনির্বাহী সচিব পদে জয়ী হওয়ায় মাসুদ রব চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন লস এঞ্জেলেসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তার এই বিজয়ে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের মাঝে এসেছে বিশাল উদ্দীপনা। বহু বছরে লস এঞ্জেলেসের কেউ ফোবানার এমন একটি গুরত্বপূর্ন পদে সরাসরি নির্বাচিত হলেন।
উল্লেখ্য, লস এঞ্জেলেসের কমিউনিটি নেতা জনাব মাসুদ রব চৌধুরী ১৯৯১ সাল থেকে উত্তর আমেরিকার বাংলাদেশীদের সেতুবন্ধন ফোবানার সাথে জড়িত থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আসছেন। ইতিপূর্বে ১৯৯৭, ২০০৪, ২০১০ এবং ২০১৪ সালে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ফোবানা সমূহে তার ছিল শক্তিশালী ভূমিকা। ফোবানার কার্যকরী পরিষদে ইতিপূর্বে তিনি কোষাধক্ষ সহ বিভিন্ন পদে থেকে রেখেছেন তার সাংগঠনিক সক্ষমতার ছাপ।
ফোবানা কার্যকরী পরিষদ ২০২০-২০২১ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় মাসুদ রব চৌধুরীর প্রতি অভিনন্দন জানিয়েছেন, ফোবানার বহু বছরের পুরোধা ডঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইশতিয়াক চিশতী, বর্তমান সভাপতি আবু হানিফা, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস বাফলা সভাপতি শিপার চৌধুরী, সাবেক সভাপতি খন্দকার আলম ও নজরুল আলম, বাফলা বি ও টি কর্নেল (অব) ওমর হুদা, লিটিল বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, ক্যালিফোর্নিয়া স্টেট্ আওয়ামীলীগ সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, বর্তমান সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, ক্যালিফোর্নিয়া বি এন পি সভাপতি বদরুল আলম চৌধুরী, সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন ও আব্দুল বাসিত, সাবেক সেক্রেটারি ডাঃ নিয়াজ মুহাইমেন, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ, ক্যালিফোর্নিয়া যুবলীগ সভাপতি তাপস নন্দী, বনফুলের ডাঃ রুবি প্রমুখ।
গত রবিবার, ২৯শে নভেম্বর,২০২০ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে ফোবানার ২০২০-এর সাধারণ নির্বাচন। তিন জন ইলেকশন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়। এবারের নির্বাচনে নির্বাচিত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২০-২০২১ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ:
চেয়ারপারসন – জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)
ভাইস চেয়ারম্যান- ডঃ আহসান চৌধুরী হিরো (হিউস্টন)
নির্বাহী সচিব- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)
যুগ্ম নির্বাহী সচিব- আরিফ আহমেদ (জর্জিয়া)
কোষাধ্যক্ষ- নাহিদুল খান (জর্জিয়া)
আউটস্ট্যান্ডিং মেম্বার :
ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন (টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি), এ টি এম আলম (ভার্জিনিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল ও রেহান রেজা (ক্যানসাস), পদাধিকার বলে মেম্বর হয়েছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
