মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড়দিনের একটি অনুষ্ঠানে হোয়াইট হাউজে আরও চার বছর থাকার কথা বলেছেন। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মকর্তারা মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করলেও হোয়াইট হাউজে বড়দিনের অনুষ্ঠানে অনেকেই তা পরেননি। অনুষ্ঠান কক্ষে অনেককেই জোরে কাশতে শোনা গেছে। সেখানে ট্রাম্প বলেছেন, চমৎকার চার বছর ছিল। আমরা আরও চার বছর থাকার চেষ্টা করছি। অন্যথায় চার বছর পর আবার আপনাদের সঙ্গে এখানে দেখা হবে।
অনুষ্ঠানে আবারও ট্রাম্প নিজেকে নির্বাচনে জয়ী বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তারা এটি পছন্দ করেনি।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ট্রাম্প। তবে এখনও তিনি জো বাইডেনকে জয়ী হিসেবে মেনে নেননি। যদিও তার প্রশাসন প্রেসিডেন্সিয়াল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে।
ট্রাম্পের এক প্রচার উপদেষ্টা বলেছেন, ট্রাম্প তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করবেন। অভিষেক অনুষ্ঠানের কাছাকাছি সময়ে এটি আয়োজন করা হতে পারে।
২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে রাখতে পারেন ট্রাম্প। যাতে নির্বাচনি লড়াইয়ে তার ফিরে আসার দরজা উন্মুক্ত থাকে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
