‘দ্য উহান ফাইলস’ নামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, উহান থেকে ছড়ানো করোনাভাইরাসের বিষয়ে প্রথম দিকে তথ্য লুকিয়েছিল দেশটি। চীনের তথ্য লুকানো ও যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে ভাইরাসটি মহামারি আকার ধারণ করে।
প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং গত ১০ ফেব্রুয়ারি বেইজিং থেকে উহানের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। করোনায় নিহত উহানবাসীদের সান্ত্বনা দিয়েছিলেন তিনি।
ওই সময়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে শনাক্তের সংখ্যা ছিল ৪০০ জনের কম। কিন্তু এখন সিএনএন যে গোপন নথি পেয়েছে তা অনুযায়ী, চীন ওই সময়ে করোনা শনাক্তের প্রকৃত সংখ্যা দেখায়নি।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, চীন সরকারিভাবে করোনা রোগীর সংখ্যা অনেক কম দেখিয়েছিল। মহামারির প্রথম দিকে করোনাভাইরাসকে পাত্তাই দেয়নি দেশটি।
হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের অভ্যন্তরীণ নথিটি গোপনীয় হিসেবে চিহ্নিত। তাতে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত ৫ হাজার ৯১৮ জনের করোনা শনাক্তের কথা বলা হয়েছে। দেশটির সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে ফাঁস হওয়া নথিতে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা প্রায় দ্বিগুণ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যায়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত চীনে মোট করোনা শনাক্ত ৯২ হাজার ৯০২ জন এবং মারা গেছেন ৪ হাজার ৭৪৩ জন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
