অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম শফিউল মিল্কি (৫৬)। তিনি মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমের শহর জিলংয়ের বাসিন্দা। দেশটির জিলংয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার নামে যৌন উদ্দেশ্য নিয়ে ওই চিকিৎসক নারী রোগীদের স্পর্ষকাতর স্থান স্পর্শ করতেন। শুধু তাই নয়, তিনি তাদের কৌশলে ধর্ষণ করতেন।
২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি এই অপরাধগুলো করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০১৯ সালে চিকিৎসক হিসেবে মিল্কির নিবন্ধন স্থগিত করেছিল মেডিকেল বোর্ড অব অস্ট্রেলিয়া। তবে দুই মাস পরে ভিক্টোরিয়ান সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ভিসিএটি) শর্তসাপেক্ষে তাকে আবার চিকিৎসা পেশায় নিয়োজিত থাকার অনুমতি দেয়।
তিনি অস্ট্রেলিয়ার কোলাক মেডিকেল সেন্টার ও কোলাক সেন্ট্রাল মেডিকেল সেন্টার এবং মাউন্ট ক্লিয়ার মেডিকেল সেন্টারে অনুশীলন করছিলেন। তাকে নারী রোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেও নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে শর্তসাপেক্ষে কাজ করার ওই অনুমোদন প্রত্যাহারের জন্য মেডিকেল বোর্ড অব অস্ট্রেলিয়া আপিল করবে বলে জানানো হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
