বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার ও সুযোগ কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা এবং খুন-জখম অব্যাহত রেখেছে ক্ষমতাসীন দল।
দেশের কয়েক জায়গায় বিএনপি ও যুবদলের অফিস-বাসভবন ও নেতার ওপর হামলার ঘটনায় আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
গত বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে দৃষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একই দিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলা এবং পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।
এসব ঘটনা স্থানীয় আওয়ামী যুবলীগ ঘটিয়েছে-এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রেখে তাদের শাসনকে প্রলম্বিত করতে চায়। ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখম অব্যাহত রেখেছে।’ এভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মাগুরা জেলা বিএনপি কার্যালয়সহ আহসান হাবীব কিশোরের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নারকীয় তাণ্ডব এবং পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনায় আবারও প্রমাণিত হলো- দেশটাকে নিরাপত্তাহীনতার অতল গহ্বরে নিমজ্জিত করে বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার হরণের মাধ্যমে দেশকে বিরোধী দলমুক্ত করার চেষ্টা হচ্ছে।’
ক্ষমতাসীনদের প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস পেত না সন্ত্রাসীরা- এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘ধারাবাহিকভাবে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা এবং এর লাগাম টেনে ধরতে সরকারের অনিচ্ছাই সন্ত্রাসীদের কার্যকলাপ অব্যাহত গতিতে চালিয়ে যেতে উৎসাহিত করছে।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
