আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে করোনাভাইরাসের টিকার সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দেশের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে অন্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় করোনার টিকার বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, স্বাস্থ্যকর্মী ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে প্রথম ধাপে ভ্যাকসিনটি বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ চলতি মাসে ব্যাপকভাবে বাড়লেও এ নিয়ে তেমন কোনো কথা আসছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে।
তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ফাইজার আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের অনুমোদন হয়ে যাবে। আগে থেকে প্রস্তুতি নেওয়া থাকায়, অনুমোদনের পর ভ্যাকসিন সরবরাহ ও প্রথম ধাপে মানুষের মধ্যে ভ্যাকসিন দেওয়ায় তেমন বিলম্ব হবে না।
মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এরই মধ্যে ভ্যাকসিনটি অনুমোদন চেয়ে আবেদন করেছে মার্কিন ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ)। এর আগে ইউএসএটুডে জানায়, যুক্তরাষ্ট্রে চারটি ধাপে করোনা ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধারা ভ্যাকসিনটি পাবেন। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার হিসেবে এ পর্যায়ে মোট জনসংখ্যার ৫ শতাংশের কাছে ভ্যাকসিনটি পৌঁছে যাবে।
প্রথম ধাপের দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনটি দেওয়া হবে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী এবং দুই বা ততোধিক দীর্ঘমেয়াদি অসুস্থতা রয়েছে ও ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষদের। এই পর্যায়ে দেশটির জনসংখ্যার ১০ শতাংশের কাছে ভ্যাকসিনটি পৌঁছে যাবে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্য ধাপগুলো করোনার টিকা সরবরাহ করা হবে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
