বাংলাদেশ কনসুলেট জেনারেল কুনমিং চীনে কনসাল জেনারেল হিসেবে এ এফ এম আমিনুল ইসলাম আজ যোগদান করেছেন। এর আগে কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল পররাষ্ট্র ক্যাডার তৌহিদুল ইসলামকে সিঙ্গাপুরের হাইকমিশনার পদে বদলির প্রেক্ষিতে কুনমিংয়ের কনসাল জেনারেল পদটি শূন্য হলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ এফ এম আমিনুল ইসলামকে এই পদে নিয়োগ দেয়।
আমিনুল ইসলাম বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য অফিসার এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও কয়েকটি মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি তথ্য অধিদপ্তরে প্রটোকল শাখায় কর্মরত থাকাকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সমূহের প্রেস কভারেজ বিষয়ে সংশ্লিষ্ট প্রেস উইং এর সাথে এবং বাংলাদেশ সফরে আগত বিভিন্ন দেশের ভিভিআইপি গানের অনুষ্ঠান সমূহের প্রেস কভারেজের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার উইংয়ের সঙ্গে লিয়াঁজো-সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার উইংয়ের পরিচালক, কনসুলার ও কল্যাণ উইংয়ের পরিচালক এবং বাংলাদেশ দূতাবাস ভিয়েতনামে কাউন্সিলর ও হেড অব চ্যান্সেরী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
