করোনার দ্বিতীয় ঢেউ আসার খবরে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে টয়লেট পেপার ও পরিষ্কার সামগ্রী কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন জনগণ।
গত ১৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর সেখানে কারফিউ জারি করেন। এরপরই সেখানে টয়লেট পেপার কেনার হিড়িক শুরু হয়। ফ্রেসনো, কস্টকো, ওয়ালমার্ট ও বিজেএস স্টোরে টয়লেট পেপার প্রায় শেষ হয়ে গেছে।
করোনা সংক্রমণ আবারও বাড়ছে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে নতুন করে কারফিউ ও লকডাউন জারি করছে কর্তৃপক্ষ।
এদিকে শুক্রবার বিকালে দেশটির ২২টি অঙ্গরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংক্রমণ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ কারণে বিভিন্ন শপ ও দোকান থেকে লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করছেন।
যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওয়ালমার্ট, কস্টকো কস্ট ও বিভিন্ন ধরনের জীবাণুনাশকের ওপর মূল্যছাড় দিয়েছে।
অ্যারিজোনার টুকসনের ৩১ বছর বয়সী হুইটলি হ্যাচার নামের এক কর্মকর্তা বলেন, ওয়ালমার্টে লাইজল জীবাণুনাশক ও টয়লেট পেপার আবারও শেষ হয়ে গেছে। বড় বড় স্টোরগুলোতে লোকজন জিনিসপত্রের খালি শেলফ দেখে আতঙ্কিত হচ্ছেন। এ কারণে তারা আরও বেশি করে জিনিসপত্র কিনছেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
