২৩ বছর আগে এফ আর খানের স্মৃতি বিজড়িত যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘শেখ মুজিব ওয়ে’ স্থাপিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে হৃদয়ে ধারণের অভিপ্রায়ে ডাউন-টাউন শিকাগোর ওয়েস্ট ডেভন এভিনিউর অংশ বিশেষকে ‘শেখ মুজিব ওয়ে’ নির্ধারণ করা হয়। এ সম্পর্কিত একটি বিল ১৯৯৭ সালের ১০ সেপ্টেম্বর পাশ হয় শিকাগো সিটি কাউন্সিলে।
এরপর ট্র্যান্সপোর্টেশন কমিটির তত্ত্বাবধানে পরের মাসে অর্থাৎ ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘শেখ মুজিব ওয়ে’র সাইন লাগানোর এক অনুষ্ঠান হয়।
প্রসঙ্গত, শিকাগো সিটিতে বসবাসরত প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনে সিটি কাউন্সিলে এ নিয়ে যোগাযোগ করেন সদরু নূরানী। সাথে ছিলেন সে সময়ের কমিউনিটি লিডার ও বর্তমানে শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরী, শামসুল ইসলাম প্রমুখ।
‘শেখ মুজিব ওয়ে’ ঘিরে প্রতি বছরই সেখানে স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস উদযাপিত হয়। এ প্রসঙ্গে কন্সাল জেনারেল মুনির চৌধুরী বলেন, ‘শেখ মুজিব ওয়ে’ হচ্ছে আমেরিকায় বাঙালিগণের প্রাণের ঠিকানা। নিউইয়র্ক, লস এঞ্জেলেস, ডেট্রয়েট, প্যাটারসন, আটলান্টা, ডালাস, হিউস্টন প্রভৃতি সিটির তুলনায় শিকাগোতে বাঙালির সংখ্যা খুবই কম। যারা বাস করছি, তাদের মধ্যকার সম্প্রীতির বন্ধন এতটাই প্রবল যে এখানে বাঙালি জাতির মুক্তির মহানায়ক শেখ মুজিবকে চিরভাস্বর রাখতে কেউই কার্পণ্য করিনি। ভবিষ্যতে আমাদের প্রিয় নেতার অস্তিত্ব জাগ্রত থাকবে বহুজাতিক এই সিটিতে। সে অভিপ্রায় থেকেই প্রতিটি কর্মসূচিতে সম্পৃক্ত রাখা হয় প্রবাস প্রজন্ম এবং বিভিন্ন ভাষা-বর্ণ-গোত্রের বিদগ্ধজনদের।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
