সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি। একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে, অন্যটিতে তিনি সেলাই করছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ফেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করেছেন।
একটি ছবিতে দেখা যাচ্ছে গণভবনের পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করেছেন। সেখানে বড়শিতে ঝুলছে একটি তেলাপিয়া মাছ।
সাধারণত দেশীয় শাড়িতেই প্রধানমন্ত্রীকে দেখে অভ্যস্ত দেশের মানুষ। কিন্তু সেই পোশাকেও ভিন্নতা। মাথায় ওয়েস্টার্ন হ্যাট। পরনে কালো রঙয়ের লং টপস। আর সাদা রঙের ওড়না।
অপরটিতে দেখা যায় চিরায়ত বাঙালি নারীর মতো গণভবনের বারান্দায় বসে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
শনিবার বিকেল ৫টার দিকে সালমান এফ রহমান ছবি দুটো পোস্ট করলেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা নিজেদের ফেসবুক থেকে ছবি দুটো যেমন পোস্ট করছেন, ঠিক তেমনি শেয়ারও করছেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর সংসদে প্রশ্নোত্তরে পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তিনি সকালে গণভবনের লেকে মাছ ধরতে যান সময় পেলে। তিনি বলেন, ‘এখন তো করোনাকালে নামাজ পড়ে, চা খেয়ে বই-টই পড়ার থাকলে পড়ি। আর একটু হাঁটাহাঁটি করি। গণভবনে একটা লেক আছে। সেই লেকের পাশে বসে ছিপ দিয়ে মাছ ধরি।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
