নিজের নির্বাচনী আসনে এক বাঙালি স্টকারের ১৮ মাস ধরে অনবরত হয়রানি এবং হত্যার হুমকির মুখে সময় পার করেছেন লেবার পার্টির সিনিয়র এমপি রুশানারা আলী। মাইল এন্ডের এক বাঙালি স্টকার মেসেজ এবং ইমেইলে এমপি রুশানারা আলীকে প্রয়াত লেবার এমপি জৌ কক্স স্টাইলে হত্যার হুমকি দিতেন।
পরে স্টকারের অব্যাহত হুমকির মুখে ভীত হয়ে সার্জারি পাল্টামেন্টের স্থানান্তর করতে বাধ্য হন তিনি। বুধবার স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টের শোনানিতে এসব তথ্য জানানো হয়েছে।
কোর্ট জানিয়েছে, হোসাইন শাহ নামে ৪১ বছর বয়সী এই স্টকার বেথনালগ্রীনের বাসিন্দা। হাউসিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশানারা আলীর সার্জারিতে গিয়েছিলেন। এরপর ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ২৯০টি মেসেজে এসব হুমকি দিয়েছেন হোসাইন শাহ।
কোর্টে আইনজীবি ফিলিপ ম্যাকঘি জানিয়েছেন, স্টকার শাহ মেসেজ পাঠিয়েছেন এমপি রুশানারা আলীর ভাইকেও। অতীতে কোনো এক সময় তারা এক সাথে কাজ করেছেন। এই সূত্রে তারা কিছুটা হয়তো পূর্ব পরিচিত। ভাইকে পাঠানো মেসেজে স্টকার শাহ বলেছেন, জৌ কক্স স্টাইলে এমপি রুশানারা আলীকে কিছু করার জন্য তার অফিসে একটি হ্যান্ড গান নিয়ে গিয়েছিলেন।
কোর্টের শোনাতি আরো বলা হয়েছে, অন্য একটি টেক্সট মেসেজে শাহ পেট্টল দিয়ে টেরোরিষ্ট স্টাইলে এমপি রুশানারা আলীর অফিস উড়িয়ে দেবার হুমকি দেন।
অব্যাহত এসব হুমকিতে ভীত হয়ে পড়েছিলেন এমপি রুশানারা আলী। সব সময় মনের মধ্যে অজানা ভয় নিয়ে চলাফেরা করতে হত। ভীত হয়ে সার্জারি নিয়ে ওয়েস্টমিনষ্টারে পার হয়ে যান তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে স্টকার হোসাইন শাহকে গ্রেফতারের সময় তার ঘর থেকে দুটি আইপ্যাড এবং একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।
এদিকে কোর্টে নিজের অপকর্মের জন্যে দুঃখ প্রকাশ করে বর্ণবাদী এবং ধর্মীয় দৃষ্টিকোন থেকে এমপি রুশানারা আলীকে হত্যা, হয়রানি এবং অফিস উড়িয়ে দেওয়ার কথাও স্বীকার করেছেন হোসাইন শাহ। কোর্ট তাকে দোষি সাব্যস্ত করেছে এবং আগামী শুক্রবার তার সাজার মেয়াদ ঘোষণা করবেন বিচারক।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
