যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেনের দায়িত্ব গ্রহণের আগেই তার মন্ত্রীসভা নিয়ে চলেছে নানা আলোচনা। এর মধ্যে দু’জন বাঙালির নামও শোনা যাচ্ছে। তারা হলেন- অরুণ মজুমদার ও বিবেক মূর্তি।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞানী অরুণ মজুমদারকে জ্বালানিমন্ত্রী করা হতে পারে। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ নিউজ।
বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জি, ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন এবং নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের উন্নয়নে গঠিত বিশেষ রিভিউ টিমে অন্যতম স্বেচ্ছাসেবক পরামর্শদাতা হিসেবে অরুণ মজুমদারের নাম ঘোষণা করা হয়।
এদিকে অরুণের পাশাপাশি আরেক ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তিও জো বাইডেনের মন্ত্রীসভায় স্থান পেতে পারেন। বিবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন বলে ওয়াশিংটন পোস্ট ও পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতের আইআইটি মুম্বাইয়ের সাবেক শিক্ষার্থী অরুণ এর আগে বারাক ওবামার আমলেও আন্ডারসেক্রেটারি অফ এনার্জি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জ্বালানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জো বাইডেনের অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
