ঢাকা-১৮ আসনে উপনির্বাচন চলার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে নয়টি বাসে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে এসব ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, কয়েকটি জায়গায় যাত্রী বেশে বাসে উঠে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এর সাথে সরাসরি কারা জড়িত, কারা পরোক্ষভাবে এই নাশকতার কাজে মদদ দিয়েছে, তাদের ব্যাপারে তদন্ত চলছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন। কেউ হতাহত হননি।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা সকালে নয়া পল্টনে মিছিল বের করার কিছু সময় পর বেলা ১২টার দিকে প্রথম ঘটনাটি ঘটে।
বিএনপি অফিসের বিপরিতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে দাঁড় করিয়ে রাখা আয়কর বিভাগের একটি স্টাফ বাস জ্বলতে দেখা যায়।
এরপর বেলা ১টার দিকে মতিঝিলে মধুমিতা হলের পেছনে রাখা অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাস পুড়িয়ে দেওয়া হয়। বেলা দেড়টার আগে আগে গুলিস্থানের বঙ্গবন্ধু এভিনিউয়ে রমনা হোটেলের সামনে ভিক্টর ক্লাসিকের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
বেলা দেড়টায় শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে দেওয়ান পরিবহনের একটি এবং বেলা ২টার পরপর সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
আড়াইটার দিকে বংশাল থানার নয়াবাজার এলাকায় ডিআইটি সুপার মার্কেটের কাছে দিশারী পরিবহনের একটি বাস এবং পৌনে ৩টার দিকে পল্টন ধানাধীন পার্কলিং এ জৈনপুরী পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়।
এরপর বিকাল ৩টায় মতিঝিলের পূবালী পেট্রোল পাম্পের সামনে বিআরটিসির একটি দোতলা বাস এবং সাড়ে চারটার দিকে ভাটার ধানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয় বলে পুলিশ উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান।
উপনির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ‘একটি গোষ্ঠী’ এই নাশকতা ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা এ ধরনের নাশকতাকারীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোট চলাকালে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে বোমাবাজির পর তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
