ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া এক কর্মকর্তাকে উপদেষ্টা বানিয়েছেন বাইডেন। মূলত করোনাভাইরাস মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করতে যাওয়া উপদেষ্টা বোর্ড সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন বাইডেন।
আগামী ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ বোর্ড সদস্যরা মহামারী মোকাবেলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ তালিকায় রয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইট।
ট্রাম্প প্রশাসন মহামারীর আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়।
এদিকে নির্বাচনী প্রচারকাল থেকে করোনা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলে আসছেন বাইডেন। সোমবার বাইডেনের শিবির থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এ তালিকায় রিক ব্রাইটকে রাখা হয়েছে।
বাইডেনের করোনা টাস্কফোর্সে থাকবেন সাবেক সার্জন জেনারেল ভিবেক মুর্থি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ড. মার্সেল্লা নানেজ-স্মিথ। এ ছাড়া আরও ১৩ সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথবিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
