প্রাইমারি স্কুলে করোনা ছড়ানোর জন্য ‘কয়েকটি বাংলাদেশি পরিবারকে’ দায়ী করার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ব্রিটেনের এক প্রধানশিক্ষিকা।
ডেইলি মেইল বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, কারেন টড নামের ওই স্কুলশিক্ষিকা সান্ডারল্যান্ডের রিচার্ড অ্যাভিনিউ প্রাইমারি স্কুলে কর্মরত। চলতি সপ্তাহে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের সমালোচনা করেন তিনি।
৩ নভেম্বর পাঠানো ওই চিঠিতে টড বলেন, বাংলাদেশি কমিউনিটির কিছু পরিবারের দায়িত্বজ্ঞানহীন আচরণে করোনার ঝুঁকি বাড়ছে।
চিঠিতে তিনি দাবি করেন, ‘অনেক পরিবার আইন অমান্য করে মেহেদি রাতের আয়োজন করছে। আইনের বিপক্ষে গিয়ে বিয়ের আয়োজন করছে। একই গাড়িতে চলছে। মাস্ক পরছে না। করোনা টেস্টের রেজাল্টের অপেক্ষায় থাকার সময় বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে।’
স্কুলটিতে ১০ বছর চাকরি করা টডের মন্তব্য, ‘এতে তারা নিজেরা যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি স্কুলের বাচ্চাদের ঝুঁকি বাড়াচ্ছে।’
চিঠির বিষয়টি জানাজানি হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে আরেকটি চিঠিতে ক্ষমা চান।
‘বাংলাদেশি পরিবারগুলোর কাছে আমি ক্ষমাপ্রার্থী। কেউ আহত হলে সব দায় আমি নিচ্ছি।’
‘কিন্তু আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে প্রশ্ন করেছি, যে প্রাপ্তবয়স্করা পজিটিভ হচ্ছেন, তারা কীভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন।’
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে প্রায় ৭ হাজার বাংলাদেশির বসবাস। তাদের অধিকাংশ পরিবারের বাচ্চারা টডের শিক্ষার্থী।
আবু শর্মা নামের এক বাংলাদেশি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চিঠি পেয়ে আমরা ভীষণ অবাক হয়েছি। গোটা কমিউনিটি হতাশ। এ ধরনের মন্তব্য নেয়া যায় না।’
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
