মার্কিন মসনদে বসতে প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থী নিজেদের জয়ের আভাস দিয়েছেন। প্রথমে এক জনসমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, আমরা জয়ের পথে। অপরদিকে হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প অবিশ্বাস্য জয় পেয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু সবকিছু এখনো অস্পষ্ট। চলছে ভোট গণনা। এর মধ্যেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প বিরোধী এ বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ‘আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না- শ্লোগানে তারা জমায়েত হয়েছেন ওয়াশিংটন ডিসির রাস্তায়। হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া গেছে বলে বিবিসির খবরে জানা যায়।
এ বিক্ষোভের কারণে ওয়াশিংটন ও আশেপাশের কয়েকটি এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সংবাদকর্মী ক্রিস্টিনা রুফিনি তার টুইটার একাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।
ওয়াশিংটন ডিসি ছাড়া বিক্ষোভ হচ্ছে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউইয়র্ক শহরেও। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
