যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
গত ৯ জুন অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশ নেননি। একই সঙ্গে সিনেট ডিস্টিক্ট্র আসন-৫-এ কোনো রিপাবলিকান প্রার্থীও ছিল না। ফলে শেখ মোজাহিদুর রহমান চন্দন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ রহমান চন্দন ঢাকার কিশোরগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই।
তিনি ১৯৬০ সালের ১৫ নভেম্বর সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শেখ নজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং আগরতলা জয়বাংলা যুব শিবিরের সুপারভাইজার ছিলেন।
মোজাহিদুর রহমান চন্দন স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে আটলান্টা সিটির গোনেট কাউন্টিতে বসবাস করেন।
তিনি ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পড়াশোনা করার সময় বিভিন্ন কাজ ও রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
গত নির্বাচনে প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত হয়ে মায়ের স্নেহ আলিঙ্গনে আবদ্ধ হতে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন প্রিয় জন্মভূমি কিশোরগঞ্জের ছায়া সুনিবিড় গ্রাম সরারচরের পৈতৃক বাড়ি রহমান মঞ্জিলে।
ঘুরে বেড়ান দুরন্ত শৈশব-কৈশোরের হাজারও স্মৃতিবিজড়িত জন্মস্থান ছায়া সুনিবিড় ছবির মতো গ্রাম সরারচরের পাড়া-মহল্লায়।
শেখ মোজাহিদুর রহমান চন্দন দ্বিতীয়বারের মতো আমেরিকার নির্বাচনে সিনেটর নির্বাচিত হওয়ার খবরে মিষ্টিমুখ করে আনন্দ উল্লাস করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
