যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের মধ্যে একটিতে প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ভোট জয়ী হয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর অপরটিতে সব ভোট জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
মঙ্গলবার প্রথম প্রহরে ভোট শেষে এ ফলাফল জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিএনএন জানায়, নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। তার সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
ওই এলাকার ঐতিহ্য অনুযায়ী ভোটাররা সোমবার (২ নভেম্বর) মধ্য রাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে যান। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্রত্যেকে ভোট দেন।
সিএনএন জানায়, ডিক্সভিল নচ মাত্র ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন।
এছাড়া মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়েছে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।
২০১৬ সালেও প্রথম প্রহরের ভোটকেন্দ্র ডিক্সভিল নচ কেন্দ্রে জয়ী হয়েছিলেন হিলারি ক্লিনটন। তবে রাজ্যের চূড়ান্ত ভোটে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে ইলেকটোরাল ভোট জিতেছিলেন রিপাবলিকানপ্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেওয়ার ঐতিহ্য রয়েছে এই রাজ্যের ডিক্সভিল নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
