৩ নভেম্বর আমেরিকার জাতীয় নির্বাচন। আর এ জন্য ১ নভেম্বর রবিবার দুপুর ২টায় লস এঞ্জেলেসের উডলি মাঠ প্রাঙ্গনে স্টেট আওয়ামী লীগের উদ্দ্যোগে কলঙ্কময় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।সহযোগিতায় ছিলো লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, স্টেট মহিলা লীগ, স্টেট যুবলীগ।
জেলখানা হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। সেই জেলখানায় ঢুকে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাত্র ৩ মাসের মাথায় ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধান মরহুম তাজউদ্দিন সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়।
স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা.রবি আলমের সঞ্চালনায় জাতীয় চার নেতার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মরহুম তাজউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা শারমিন আহমদ রিপি।বিশেষ অতিথী ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সুচনা লগ্নে দেশ ও সরকার গঠনে সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহমদ এবং এইচ এম কামরুজ্জামানের অবদান, ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হোসাইন, নাজমুল চৌধুরী, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, উপদেষ্টা ফিরোজ আলম, সোহেল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, অসিতি বড়ুয়া, শামসুল আরেফিন বাবুল, শামসুর চৌধুরি পনির। লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম-সম্পাদক একরামুল হক বাবু। স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুগ্ম-সম্পাদক আফরোজ আলম জয়, হেলাল উদ্দিন সহ প্রমুখ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
